ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জয়ের পর মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে এ অভিনন্দন জানান তিনি।

শান্তসহ গোটা দলকে অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন, সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত।
এছাড়া, বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধন দেওয়া হবে বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন ।
উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে আজ পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবং আগের টেস্টও জিতেছে বাংলাদেশ। সেই সাথে পাকিস্তানের মাটিতে প্রথম বারের মতো তাদের ধবল ধোলাই করল বাংলাদেশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments