বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাওয়ানডে র‍্যাংকিংয়ে ফের শীর্ষে মহারাজ
spot_img
spot_img

ওয়ানডে র‍্যাংকিংয়ে ফের শীর্ষে মহারাজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২১ মাস পর আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন কেশব মহারাজ। আইসিসির সদ্য প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, মহারাজের বর্তমান রেটিং পয়েন্ট ৬৮৭।

এই তালিকায় তিনি টপকে গেছেন শ্রীলংকার মাহিশ থিকশানা (৬৭১) ও ভারতের কুলদিপ যাদবকে (৬৫০)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট নেয়ার পারফরম্যান্স সরাসরি প্রভাব ফেলেছে র‌্যাংকিংয়ে।

কেয়ার্নসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। দিয়েছেন এক ওভার মেডেন। ওয়ানডেতে এবারই প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার।

মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডি—অস্ট্রেলিয়ার এই পাঁচ ব্যাটারের উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

২০২৩ সালের নভেম্বরে মহারাজ তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন। তখনই পেয়েছিলেন ক্যারিয়ারসেরা ৭৪১ রেটিং পয়েন্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments