ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে ওষুধ-রসায়ন খাতের শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। যে কারণে গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওষুধ-রসায়ন খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৩.৭ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে বিবিধ খাতে ৯.৫ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রকৌশল খাতে ৯.২ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৯.২ শতাংশ, সাধারণ বিমা খাতে ৮.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬.৮ শতাংশ, বস্ত্র খাতে ৬.৪ শতাংশ, আর্থিক খাতে ৬.২ শতাংশ, খাদ্য খাতে ৪.৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.১ শতাংশ, সিমেন্ট খাতে ২.৮ শতাংশ, আইটি খাতে ২.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.২ শতাংশ, সিরামিক খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৯ শতাংশ, কাগজ খাতে দশমিক ৯ শতাংশ, পাট খাতে দশমিক ৬ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৫ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ২ শতাংশ করে লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments