ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডন্ড ঘোষণা করেছে। তবে পরিচালকেরা নিবেন শুধু ১০ শতাংশ ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.৮৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪.৬২ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬১.১৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬০.২২ টাকা।
আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments