ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট চার কোম্পানির বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত এবং অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস: পরিচালনা পর্ষদের সভা ২৭ অক্টোবর বিকেল ৩টার পরিবর্তে আগামী ০৩ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ থাই: পরিচালনা পর্ষদের সভা ২৭ অক্টোবরের পরিবর্তে আগামী ০২ নভেম্বর বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট: পরিচালনা পর্ষদের সভা ২৬ অক্টোবরের পরিবর্তে আগামী ৩০ অক্টোবর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৭ অক্টোবর, সন্ধা ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ অক্টোবর সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments