রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদওয়ালটনের ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

ওয়ালটনের ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ৩০ জুন ২০২১ ইং তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এছাড়া সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

এজিএমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী সভায় সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ, পরিচালক, এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা এবং কোম্পানির স্বতন্ত্র্ পরিচালক ড. আহসান এইচ মনসুর, প্রফেসর মোঃ জাকির হোসেন ভুঁইয়া, পিএইচডি, প্রফেসর এম. সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ ও শামসুল আলম মল্লিক এফসিএ।
এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্লাটফর্মে যুক্ত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, মোহাম্মদ আলমগীর আলম সরকার, মোহাম্মদ হুমায়ূন কবীর, কোম্পানি সচিব মোঃ রফিকুল ইসলাম, এফসিএস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ওমর ফারুক রিপন এফসিএ, হেড অব ইন্টারনাল অডিট, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এফসিএ; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার, কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে যোগদান করে বার্ষিক সাধারণ সভাকে সাফল্যম-িত করায় কোম্পানির চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসমূহ শেয়ারহোল্ডারগণের অবগতির জন্য পেশ করেন এবং শেয়ারহোল্ডারগণের বিভিন্ন মন্তব্য ও প্রশ্নের উত্তর দেন।

সভায় কোম্পানির পরিচালকদের অবসর গ্রহণ ও পুনঃ নির্বাচন সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানীর সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স হাওলাদার ইউনুস এন্ড কোম্পানী, চার্টাড একাউন্টেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর হিসেবে মেসার্স আল মুক্তাদির এ্যাসোসিয়েটস, চাটার্ড সেক্রেটারী এন্ড কনসালটেন্টকে নিয়োগ প্রদানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

বিশেষ আলোচ্যসূচীর আওতায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওয়ালটন প্লাজার মধ্যে ১০% এর অধিক লেনদেন এবং কোম্পানির আইকনিক টাওয়ার নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্তটি সাধারণ শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদিত হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানিটির নাম ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর পরিবর্তে ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ করার বিষয়টিও অনুমোদন পায় ।
সভায় শেয়ারহোল্ডাররা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ওয়ালটনের শেয়ারপ্রতি মুনাফা (বেসিক ইপিএস) হয়েছে ৫৪ দশমিক ২১ টাকা। আগের বছর ইপিএস ছিলো ২৪ দশমিক ২১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি পুর্নমূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩১ দশমিক ৫৯ টাকা, যা আগের অর্থবছরে ছিলো ২৬৪ দশমিক ৪৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments