রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদওয়ালটনের দ্বিতীয় প্রান্তিকে ৬৪৬ কো‌টি টাকার বেশি মুনাফা
spot_img
spot_img

ওয়ালটনের দ্বিতীয় প্রান্তিকে ৬৪৬ কো‌টি টাকার বেশি মুনাফা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলখাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডি‌সেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৪৬ কো‌টি ৩৩ লাখ ৮৮ হাজার ৬৯১ টাকা, যা আগের বছ‌রের তুলনায় ৩০ কো‌টি ৫ লাখ ৮৭ হাজার ২১৫ টাকা। গত বছর একই সময় কোম্পানিটির কর পরবর্তী মুনাফা ছিল ৬১৬ কোটি ২৮ লাখ ১ হাজার ৪৬৭ টাকা।

এ‌দি‌কে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা। আগের বছরের একই সময়ে ই‌পিএস ছিল ৫.১৭ টাকা।

আর দুই প্রান্তিক মি‌লে অথাৎ ছয় মা‌সে (জুলাই-ডি‌সেম্বর, ২০২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১.৩৪ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ২০.৩৪ টাকা।

২০২০ সা‌লের ৩১ ডি‌সেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়ন করা শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৭.৯৪ টাকা। আর ২০২০ সা‌লের ৩০ জুন পর্যন্ত এনএভিপিএস ছিল ২৬১.৯২ টাকা।

এছাড়া অর্ধবা‌র্ষি‌কে (জুলাই-ডি‌সেম্বর, ২০২০) কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৭.৮৯ টাকা। আগের বছরের একই সময়ে ঋণাত্মক এনওসিএফপিএস ছিল ৪.৭৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments