মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনওয়েব ফিল্ম ‘কুহেলিকা’য় সাফা কবির
spot_img
spot_img

ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’য় সাফা কবির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশ ও বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবির। সেই সূত্রে এবার জানালেন ‘কুহেলিকা’ শিরোনামের ওয়েব ফিল্মের কথা। ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের ব্যানারে এই সিনেমাটি নির্মাণ করছেন সামিউর রহমান। এটি তার নির্মিত প্রথম সিনেমা।

জানা গেছে, রবিবার (১৭ অক্টোবর) ঢাকার অদূরে মুন্সিগঞ্জে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। শুটিংয়ে অংশ নিয়েছেন অর্ষা, সাফায়েত, এলিনা প্রমুখ। তবে সাফা কবির শুটিংয়ে অংশ নেবেন ১৯ অক্টোবর থেকে। চলবে এ মাসের শেষ দিন পর্যন্ত।

ওয়েব ফিল্মে কাজ প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘আমি ভীষণ লাকি যে খুব ভালো ভালো কিছু কাজ করতে পারছি। লাস্ট যে কাজটা করেছি সেটাও খুবই চমৎকার, নতুন এই ‘কুহেলিকা’ ফিল্মটির গল্পও অসাধারণ। জি-ফাইভের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এর জন্যও অনেক ভালো লাগছে। আমি ১৯ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবো।

নির্মাতা সামিউর রহমান বলেন, ‘এখন পর্যন্ত ফিল্মটির নাম ‘কুহেলিকা’ রাখা হয়েছে, তবে এটি পরিবর্তন হতে পারে। ‘কুহেলিকা’ হচ্ছে নারীপ্রধান গল্প। পরিবারের চোখে একটি মেয়ে কেমন, কিংবা সমাজ মেয়েদেরকে কিভাবে দেখে; এরকম একটা কনসেপ্টে গল্পটি ধারণ করা হবে। এটা একটা ক্রাইম থ্রিলার।’

‘কুহেলিকা’য় সাফা কবির ছাড়া আরও অভিনয় করছেন লাক্সতারকা নাজিয়া হক অর্ষা, ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ। চলতি বছরের শেষদিকে ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments