বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনওয়েব সিরিজ নিয়ে ফিরছেন মেহজাবীন
spot_img
spot_img

ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন মেহজাবীন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বেশ কিছুদিন ধরে আগের মতো নিয়মিত পর্দায় দেখা মিলছে না জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের। যা নিয়ে নানা জল্পনা ও কল্পনার কমতি ছিল না গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়া। তবে এবার ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে আসছে তার ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’।

শুক্রবার ১৪ জুলাই সিরিজটির লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে এক অন্যরকম মেহজাবীনের দেখা মিলেছে। যেখানে তার চোখ ও মুখে বিস্ময়! কাজলে লেপ্টে থাকার চোখ গড়িয়ে পড়ছে পানি। মুখে অক্সিজেন মাস্ক। মাথায় একগুচ্ছ ফুল। দীর্ঘদিন পর নতুন মেহজাবীনের নতুন কাজের খবর ও লুক পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে।

ভিকি জাহেদ বলেন, থ্রিলার ও হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কন্টেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন। আইস্ক্রিনের যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।

নেটিজেনরা বলছেন, এ কোন মেহজাবীন? এ প্রসঙ্গে আই স্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে আমি কী তুমি আট পর্বের ওয়েব সিরিজে, যা শিগগিরই মুক্তি পাবে।

উল্লেখ্য, দেশীয় প্লাটফর্ম আইস্ক্রিনের প্রথম অরিজিনাল কন্টেন্ট এটি। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments