ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ-সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, কঙ্গনা রনৌত আদ্যোপান্ত পারিবারিক মানুষ। মুম্বাই ছেড়ে বেশিরভাগ সময়েই হিমাচলে নিজের মা-বাবা, ভাইদের সঙ্গে সময় কাটান তিনি। এবার সেখান থেকেই সুখবর দিলেন বলিউড কুইন কঙ্গনা রনৌত।

অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন। রানাউত পরিবারে এখন খুশির হাওয়া বইছে। শুক্রবার কঙ্গনা রানাউত পিসি হয়েছেন। তার ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়ে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই পিসি কঙ্গনা আদরে ভরালেন।
এদিকে খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরীরা।
২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বিয়ে হয় রিতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে হয় রিতুর ‘গোদভরাই’ অর্থাৎ সাধভক্ষণ অনুষ্ঠান। সেখান থেকেই শাড়ি-গয়নায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments