ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোনো সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হলো এ সংগীত উদ্যোগের।

পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।
পাভেলের মতে, গানের ভাষার মতোই ‘নিভৃতে যতনে’ শ্রোতাদের মনে জায়গা করে নেবে তার- এ সংগীত উদ্যোগ।
অন্যদিকে, খুব চেনা গানে গাইতে নাকি ভয় কনার। তবে এ প্রজেক্টে গাইবার অভিজ্ঞতা তার দারুণ। তিনি বললেন, “এ ধরণের অনেক চেনা গানগুলো গাইতে নার্ভাসনেস কাজ করে। এ গানগুলো এত বেশি শোনা মানুষের যে, একটু আধটু ভুলও মার্জনীয় নয়। যারা সংগীতপ্রেমী আছেন তাদের লিস্টে একেবারেই উর্ধ্বসারিতেই এ গান থাকে বলে আমার মনে হয়।পাভেল আরিনের সংগীত পরিচালনায় আগেও কাজ করেছি, কিন্তু এবারের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments