ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৩১ আগস্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৪৭.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৪.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৫৭.২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৮.৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৮৩.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৭.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫২ কোটি ৬২ লাখ ৪২ হাজার ৬৪৪ টি শেয়ার ৩ লাখ ২৩ হাজার ২৫৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২ হাজার ৫ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩০ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৪.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪৩২.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৯৬.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৭৯.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৮৪ টির, কমেছিল ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৮.৪২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ২৪০ টি শেয়ার ২ লাখ ৮৩ হাজার ৭৭৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ ৫৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৩৬ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৬ শতাংশ বা ১০৭.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৯ হাজার ৫.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৫৭ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ১৭৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৮৪৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৭ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৩৩০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments