বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকমেছে বেশিরভাগ শেয়ার দর: বেড়েছে লেনদেন
spot_img
spot_img

কমেছে বেশিরভাগ শেয়ার দর: বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা তিন কার্যদিবস সূচক পতনের পর আজ সামান্য উত্থানে লেনদেন শেষ করেছে দেশের প্রধান শেয়ারবাজার। সূচকের সামান্য উত্থান হলেও বেশিরভাগ শেয়ার দর কমেছে। অন্যদিকে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব।

জানা যায়, আজ ১৫ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৮.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৪.০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৬.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সারাদিনে ডিএসইতে ৫৮ কোটি ১৬ লাখ ২১ হাজার ২৩০টি শেয়ার ৩ লাখ ৬ হাজার ২৬৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা।

গতকাল ১৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২২.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ১৩.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৮৪.৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৭২.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৩টির, কমে ২৫৮টির এবং অপরিবর্তিত রয় ১১টির। সারাদিনে ডিএসইতে ৫৪ কোটি ৮৭ লাখ ৫ হাজার ১৬০টি শেয়ার ২ লাখ ৭৭ হাজার ১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৩৯ কোটি ৭০ লাখ ৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৯২ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০৬৭ শতাংশ বা ১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৮টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯০ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ১৮৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৮৫৯ টাকা।  অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ৩২৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments