বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদডিএসইর নোটিশের জবাব দিলো ৪ কোম্পানি
spot_img
spot_img

ডিএসইর নোটিশের জবাব দিলো ৪ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানি চারটিতে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সাফকো স্পিনিং, এস.আলম. কোল্ড রোল্ড স্টিল, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও লুব-রেফ বাংলাদেশ।

তথ্য মতে, সম্প্রতি সাফকো স্পিনিংয়ের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত  ১৬ মে সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ছিল ১২ টাকা ৫০ পয়সা। ১৪ জুন কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।

একই সময়ে এস.আলম কোল্ড রোল্ডের শেয়ার দর ২৩ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

একই সময়ে কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২০ টাকা ৯০ পয়সা থেকে ৩৬ টাকায় উন্নীত হয়।

লুব-রেফ বাংলাদেশের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৪ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত  ১ জুন লুব-রেফের শেয়ার দর ছিল ৪১ টাকা ৩০ পয়সা। ১৪ জুন কোম্পানিটির শেয়ার দর ৫৬ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments