শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকমেছে বেশিরভাগ শেয়ার দর: ২৯ শতাংশ দর বৃদ্ধি
spot_img
spot_img

কমেছে বেশিরভাগ শেয়ার দর: ২৯ শতাংশ দর বৃদ্ধি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩ অক্টোবর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ডিএসইতে ২৮.৯৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৭.০০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৫৬.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৩.৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৪১.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৯৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫১ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ৯৯৫ শেয়ার ৩ লাখ ১১ হাজার ৮৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৩৯ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ২৬.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ৩২৯.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫৯২.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৭১০.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৫টির, কমে ১৭১টির এবং অপরিবর্তিত রয় ৩৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫৫ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৭৪৮ শেয়ার ৩ লাখ ১৪ হাজার ৭৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ ২১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৩ কোটি ৫ লাখ ২৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮০ শতাংশ বা ১৭০.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৫৪৭.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৩টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৬ লাখ ৭৫ হাজার ৩৩৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২২ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ৭৭৮ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৪৩ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৪৩৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments