মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদকমেছে সূচক কমেছে লেনদেন
spot_img
spot_img

কমেছে সূচক কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ নভেম্বর, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৪.৫৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩০.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৬.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৭.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৫.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭ টির, কমেছে ২৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৫৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৬৪৫ টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ২৭১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪১ কোটি ৫৫ লাখ ০৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ১৭.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৪৭.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৯২.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৬৭.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৫ টির, কমেছে ২৮১ টির এবং অপরিবর্তিত রয় ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৬৯২ টি শেয়ার ২ লাখ ৩২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৫১ কোটি ২০ লাখ ২২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৯ কোটি ৬৫ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ১৯.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৮৫৯.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩ লাখ ৮৮ হাজার ৭২০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments