রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরকম সময়ে বানিয়ে নিন ভিন্ন স্বাদের হালুয়া
spot_img
spot_img

কম সময়ে বানিয়ে নিন ভিন্ন স্বাদের হালুয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কম সময়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি মিষ্টি খাবার হলে মন্দ হয় না, কিন্তু কি তৈরি করা যায় তা নিয়ে হয়তো ভাবছেন। এমনি এক রেসিপি শেয়ার করছি যা কম সময়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর হতে পারে, সেই সঙ্গে খেতেও ভিষণ মজাদার।

উপকরণ- ২ কাপ আটা, আধ কাপ ঘি, ২ টেবিল চামচ গুড়, এক চিমটে ছোট এলাচের গুঁড়ো, ২ টেবিল চামচ কাজুবাদাম কুচি, ২ টেবিল চামচ পেস্তাবাদাম কুচি এবং ২ টেবিল চামচ কাঠবাদাম কুচি।

প্রণালী-

প্রথমে মাইক্রোঅয়েভ প্রুফ পাত্রে সামান্য ঘি গরম করে নিন। মাইক্রোঅয়েভ থেকে পাত্রটি বার করে গলানো ঘিয়ের মধ্যে আটা দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন।তার পর আবার মিনিট খানেকের জন্য পাত্রটি অভেনে ঢুকিয়ে দিন। তার মাঝে অভেন খুলে এক বার নাড়াচাড়া করে দিতে পারলে ভাল হয়। এবার পাত্রটি অভেন থেকে বার করে পরিমাণ মতো গুড়, জল এবং ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, গুড় যেন ভাল করে মিশে যায়। আবার মিনিট দুয়েকের জন্য অভেনে পাত্রটি ঢুকিয়ে দিন। এর মাঝে এক বার অভেন থেকে বার করে বাদাম কুচি ছড়িয়ে দিন। এক মিনিট মতো রেখে নামিয়ে ফেলুন।

যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তারা চাইলে সাথে চিনি ব্যবহার করতে পারেন। লুচি, পরোটা, রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই হালুয়া।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments