ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তেতো হলেও করলা পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। কিন্তু অনেকেই আছেন যারা তেতো খেতেই পারেননা। অনেক বাচ্চারাও আবার করলা পছন্দ করে না। তাই খাবার তালিকায় করলা রাখতে একটু ভিন্ন রকম ভাবেই ঘরে তৈরি করতে পারেন এর বিভিন্ন আইটেম। এবং একটু টেকনিক অবলম্বন করলে তেতো একদমি লাগবে না। বরং সবাই মজা করেই খাবে।

প্রথমেই করলা বড়া তৈরিতে যা যা লাগছে-
করলা, ডিম, লবন, চাট মসলা, কাঁচা মরিচ কুচি, আদা-রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, বেসন, চালের গুড়া এবং তেল।
এবারে করলা কুচি করে লবন দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। অবশ্যই বিচি ছাড়িয়ে নিতে হবে। তারপর করলার পানি ঝরিয়ে তাতে ডিম, পরিমান মত লবন, পরিমান মত চাট মসলা, কাঁচা মরিচ কুচি, আদা-রসুন পেস্ট, পেঁয়াজ কুচি (একটু বেশি হলে ভালো হয়), বেসন এবং চালের গুড়া (পেস্ট তৈরি করতে যতটুকো) এক সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটি কড়াইতে তেল গরম হলে তাতে ছোট ছোট বড়ার মত করে ছেড়ে দিন। তারপর অল্প আচে মচমচে করে ভেজে নামিয়ে নিন।
এছাড়া তৈরি করতে পারেন করলা স্লাইস ফ্রাই। এর জন্য যা যা লাগছে-
* করলা
* হলুদ-মরিচ গুড়া
* লবন
* তেল
প্রণালী- করলা ধুয়ে চিকন স্লাইস করে কেটে তাতে হলুদ-মরিচ গুড়া এবং পরিমার মত লবন ছিটিয়ে মিশিয়ে নিন। এবার একটি পেনে অল্প তেলে করলার স্লািইস গুলো কিছু কিছু করে ছেড়ে মুচমুচে করে ভেজে নিন। এসময় চুলার আচ কম থাকতে হবে।
মজাদার এই মুখরোচক দুইটি আইটেমই গরম ভাতের সাথে গরম গরম খেতে খুবি সুস্বাদু।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments