বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাকরোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন
spot_img
spot_img

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাইপ্রাসে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টে অতিসংক্রামক ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু জিনের উপস্থিতি পাওয়া গেছে। সাইপ্রাসের বিজ্ঞানীরা নতুন শনাক্ত এই ভ্যারিয়েন্টকে ‘ডেল্টাক্রন’ নাম দিয়েছেন। তবে সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে ‘ডেল্টাক্রন’ ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

দেশটির স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের ডেল্টাক্রন শনাক্ত হয়েছে। এই ভাইরাসের কারণে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের ১১ জনের এবং সাধারণ ১৪ জনের নমুনা নেওয়া হয়েছিল। এ ব্যাপারে ইউনিভার্সিটি অব সাইপ্রাসের বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ল্যাবরেটরির প্রধান ডা. লিওনডিওস কোস্ত্রিকিস বলেছেন, হাসপাতালে ভর্তি রোগীদের দেহে এই ভ্যারিয়েন্টের বারবার মিউটেশন ঘটেছে। নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে হাসপাতালে ভর্তির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করেছেন তিনি।

লিওনডিওস কোস্ত্রিকিস বলেন, আগের ডেল্টা এবং বহুবার রূপ বদলে ফেলা ওমিক্রনের কিছু জিনগত সাদৃশ্য নতুন ডেল্টাক্রন ভ্যারিয়েন্টে মিলেছে। তবে এই মুহূর্তে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী মিকালিস হাজিপ্যানডেলাস।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments