ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিশ্বজুড়ে মহামারী রূপ ধারণ করেছে কোভিড-১৯ করোনা ভাইরাস। এ ভাইরাসের কারণে সিকিউরিটিজ আইন পালনে কিছুটা নমনীয় হয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম),বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনসহ বোর্ড মিটিং, মূল্য সংবেদনশীল তথ্যের প্রকাশ এবং প্রচারনায় বিদ্যমান আইনী শর্তগুলো শিথিল করেছে বিএসইসি।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিএসইসি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় করোনার বিস্তার ঠেকাতে এজিএম ও ইজিএমের মতো জনসমাবেশকে নিরুৎসাহিত করা হয়েছে। মানুষের ভিড় এড়ানোর মাধ্যমে করোনার ঝুঁকি কমাতে সাময়িকভাবে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে এজিএম/ইজিএম আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে অন্য কোনো আইনে সমস্যা না থাকলে তালিকাভুক্ত যে কোনো কোম্পানি নির্দিষ্ট স্থানে শেয়ারহোল্ডারদের শারীরিক উপস্থিতির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফরমে তাদেরকে সংযুক্ত করে এজিএম ও ইজিএম অনুষ্ঠান করা যাবে।
তবে ডিজিটাল মাধ্যমে এজিএম ও ইজিএম আয়োজনের ক্ষেত্রে তাদের ভোটিং অধিকারসহ অন্যান্য আইনী অধিকার যাতে নিশ্চিত করা হয় সে দিকে নজর রাখতে বলা হয়েছে নির্দেশনায়। বলা হয়েছে, এজিএম ও ইজিএম এর কার্যক্রমের সফটকপি ও হার্ডকপি সংরক্ষণের।
নির্দেশনায় বিষয়টি তালিকাভুক্ত সব কোম্পানিকে বিষয়টি জানিয়ে দিতে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে কমিশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ





























Recent Comments