ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের কর্তৃপক্ষ। মার্কেন্টাইল ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ৩০এপ্রিল এই এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।নতুন সময়সূচি হলে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়ে দেবে।
সরকার ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে, যে কারণে এজিএম আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ। অন্যদিকে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। সব মিলিয়েই ব্যাংকটি পূর্বঘোষিত এজিএম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদের সভায় ৩০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সময়সূচি চূড়ান্ত করা হয়েছিল। ওই বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ
























Recent Comments