সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকরোনায় আক্রান্ত তিন ক্যারিবীয় ক্রিকেটার
spot_img
spot_img

করোনায় আক্রান্ত তিন ক্যারিবীয় ক্রিকেটার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য এখন পাকিস্তানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে সফরে গিয়েই বিপাকে পড়েছে ক্যারিবীয়রা। নিয়মিত টেস্টে করোনা পজেটিভ ধরা পড়েছে দেশটির তিনজন ক্রিকেটারের। এই তিন ক্রিকেটার ছাড়াও এক স্টাফও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পাকিস্তান সফরে এমনিতেই পূর্ণ শক্তির দল পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত কারণে আগেই এই সফর থেকে নিজেদের সরিয়ে নেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল, ব্যাটসম্যান এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোট থেকে সেরে না ওঠায় অধিনায়ক কাইরন পোলার্ড আছে দলের বাইরে। এর উপর তিনজন করোনায় আক্রান্ত হলেন।

করোনা পজেটিভ আসা তিন ক্রিকেটার হলেন- ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার শেলডন কটরেল, স্পিন অলরাউন্ডার রোস্টন চেইস এবং কাইল মেয়ার্স। তবে ভালো খবর হচ্ছে, এই তিন ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের একজনসহ মোট চারজনই করোনাভাইরাসের টিকা নেওয়া আছে। আর তাদের মাঝে করোনার বড় কোনো উপসর্গ নেই বলে এক বিবৃতিতে জানা গেছে।

কটরেল, চেজ আর মায়ার্স তিনজনই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। সিরিজটি শুরু হবে সোমবার থেকে। চেজ আবার আছেন ওয়ানডে সিরিজেও, তিন ম্যাচের যে সিরিজটি ১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments