ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার ১৪ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২২৩ জনে।

জানা গেছে, দেশে ১৩ জুলাই সকাল ৮টা থেকে ১৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৩২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments