রবিবার, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়করোনায় ২ জনের মৃত্যু:শনাক্ত হয়েছে ১ হাজার ৯০২ জন
spot_img
spot_img

করোনায় ২ জনের মৃত্যু:শনাক্ত হয়েছে ১ হাজার ৯০২ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোববার ৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুজনের মৃত্যু হয়েছে।নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৯০২ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৬২ জন। এ সময়  এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জনে।মৃতদের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ২৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments