মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকরোনা উপসর্গ নিয়ে মারা গেছেন স্টক এক্সচেঞ্জের এক কর্মকর্তা
spot_img
spot_img

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন স্টক এক্সচেঞ্জের এক কর্মকর্তা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মারা গেছেন স্টক এক্সচেঞ্জ কর্মকর্তা মোঃ করিম উল্লাহ।

আজ মঙ্গলবার (২ জুন) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ( সিএসই) একজন পরিচালকের ফোনে যোগাযোগ করে করিম উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সিএসইর সূত্রে জানা গেছে, রোববার জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। গতকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা ছিল সম্পূর্ণ স্থিতিশীল। কিন্তু আজ সকালে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। তার ঘণ্টাখানেকের মধ্যে তিনি মারা যান।

মোঃ করিম উল্লাহ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রশাসন বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments