শনিবার, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedকরোনা ভাইরাস : এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু - আক্রান্ত হয়েছেন ১৪,৩৮০...
spot_img
spot_img

করোনা ভাইরাস : এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু – আক্রান্ত হয়েছেন ১৪,৩৮০ জন !

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

চীনে মহামারী রূপ নিয়েছে করোনো ভাইরাস। উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দমনে উহান শহরের বিমানবন্দর ও রেলস্টেশনগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হলেও গত ২৩ জানুয়ারি সকাল ১০টা থেকে ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত অন্যান্য প্রদেশ ও অঞ্চল থেকে উহান শহরে গেছেন ১ লাখ ২৩ হাজার ৮০০ লোক। এর মধ্যে ৩ হাজার ৭০০ জনেরও বেশি চিকিৎক ও নার্স।

জানা যায়, আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে উহান শহরে খুব দ্রুত একটি হাসপাতালও নির্মাণ করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, মাত্র ১০ দিনে তৈরি এই হাসপাতালটি হয়তো সোমবারই খুলে দেয়া হবে। চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,০০০ জন। গত ডিসেম্বরে উহান শহর থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পুরো বিশ্বে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪,৩৮০ জন। এর বেশিরভাগই চীনের। চীনের বাইরেও ২১টি দেশে এ ভাইরাসে ১০০ জন আক্রান্ত হয়েছেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments