শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকরোনা মোকাবেলায় বাংলাদেশের জন্য এডিবি’র ৩ লাখ ডলার অনুমোদন
spot_img
spot_img

করোনা মোকাবেলায় বাংলাদেশের জন্য এডিবি’র ৩ লাখ ডলার অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সহায়তায় বাংলাদেশের জন্য ৩ লাখ ডলারের একটি জরুরী মঞ্জুরী অনুমোদন করেছে।

গতকাল এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত সুরক্ষা জোরদার,এন৯৫ মাস্ক, সেফটি গুগল, অ্যাপ্রোনসহ স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী ক্রয়ে এই মঞ্জুরী সহায়তা করবে। এই সামগ্রীগুলো বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার গৃহীত পদক্ষেপ জোরদারে সহায়তা করবে।
এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রনে এডিবি বাংলাদেশকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি সহায়তা পরিকল্পনার প্রথম ধাপমাত্র। এডিবি এই সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহায়তা করতে আরো প্রস্তুতি নিচ্ছে।
এই সহায়তা রোগ থেকে স্বাস্থ্য নিরাপত্তা উন্নয়ন, আক্রান্তদের সনাক্ত করা, প্রতিরোধ জোরদার এবং করোনা ভাইরাসে মৃত্যুহার কমাতে বাংলাদেশের সক্ষমতাকে আরো বৃদ্ধি করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এডিবি প্রতিনিধি প্রকাশ আরো বলেন, স্বাস্থ্য ও আর্থিক খাতে আরো সহায়তা করতে আমরা একসঙ্গে কাজ করছি।
বাংলাদেশ সরকার করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এডিবি গত ১৮ মার্চ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আক্রান্ত দেশগুলোর জরুরি প্রয়োজন মেটাতে ৬.৫ বিলিয়ন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করে। সূত্র: বাসস

ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments