ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির নাম ‘কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’ নাম করণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।
সেই অনুযায়ী, কোম্পানির প্রস্তাবিত এই নামের পরিবর্তন আগামীকাল ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments