ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৩ জনিুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। লেনদেনের এ শেষ সময়ে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ বেলা ১ টা ২৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৫০ কোটি ৩৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৫.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০১ পয়েন্টে।
ডিএসইতে ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৫০ কোটি ২১ লাখ ২১ হাজার ৩৩১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments