শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকাঁচা মরিচের ঝালে পুড়ছে বাজার, সবজিতেও স্বস্তি নেই
spot_img
spot_img

কাঁচা মরিচের ঝালে পুড়ছে বাজার, সবজিতেও স্বস্তি নেই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর সবজির বাজার গরম হয়ে উঠেছে। কাঁচা মরিচের ঝালে যেন পুড়ছে বাজার। টানা বৃষ্টির কারণে চাষাবাদ ব্যাহত হওয়ায় সরবরাহ কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে সবজির দামে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচা মরিচে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৬০ টাকা দরে।

কোন সবজির দাম কত

এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি শিম ১৫০ থেকে বেড়ে ২০০ টাকা হয়েছে। ২০ টাকা বেড়ে মুলার দাম হয়েছে ৮০ টাকা। বর্তমানে টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৩০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা; পটল, চিচিঙ্গা ও কাঁকরোল ৮০ টাকা, বরবটি ও করলা ১০০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা ও গোল বেগুন ১৪০ টাকা, উচ্চা করলা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ৮০ থেকে ৯০ টাকা, যা আগে ছিল ৬০ থেকে ৭০ টাকা। লাউ ৮০ থেকে ১২০ টাকা এবং জালি লাউ ৮০ টাকায় কিনতে হচ্ছে।

মরিচের দামে লাগাম নেই

এক সপ্তাহ আগেও কাঁচা মরিচের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা কেজি। এখন তা ২৮০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রায়েরবাগ বাজারের বিক্রেতা রহমান আলী জানিয়েছেন, পাইকারি বাজারে মরিচের তীব্র সংকট চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট হয়েছে। তাছাড়া, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ আছে। এখন এক পাল্লা (পাঁচ কেজি) মরিচ কিনতেই ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা লাগে। এক সপ্তাহ আগেও তা ছিল ৮০০ থেকে ৯০০ টাকা।

আগাম শীতকালীন সবজির দামেও ঊর্ধ্বগতি

শীতের আগাম সবজি, যেমন: শিম, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদির দাম দ্রুত গতিতে বাড়ছে। শিমের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা, এখন প্রতি কেজি শিম ২৪০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা আগে ছিল ৬০ থেকে ৭০ টাকা।

শাকের দামও চড়া

প্রতি আঁটি পুঁইশাক ৪০ থেকে ৫০ টাকা, কুমড়া শাক ৫০ থেকে ৬০ টাকা, লালশাক ২৫ থেকে ৩০ টাকা, কলমি শাক ২০ টাকা,পালং শাক ৪০ টাকা; পাট শাক, কচু শাক ও ডাঁটা শাক ৩০ টাকা এবং মুলা শাক ২৫ টাকায় পাওয়া যাচ্ছে। রায়েরবাগ বাজারের ব্যবসায়ী সবুজ জানিয়েছেন, গত সপ্তাহে যে শাকের বস্তা ৩ হাজার টাকায় কিনেছি, এখন ৫ হাজার টাকায় কিনতে হচ্ছে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে শাক নষ্ট হয়েছে। সরবরাহ কম থাকায় দাম চড়ছে। আগে গাড়ি ভর্তি করে আনতাম, এখন অল্প আনতে হচ্ছে। অনেক ক্রেতা দাম শুনেই ফিরে যাচ্ছেন।

সবজির এমন চড়া দামে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকেই বাজারে এসে চাহিদামতো মতো সবজি কিনতে পারছেন না।

ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দামও কমবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments