শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকাঁধে সার্জারি করাবেন বেলিংহাম: ক্লাব বিশ্বকাপ শেষ এনড্রিকের
spot_img
spot_img

কাঁধে সার্জারি করাবেন বেলিংহাম: ক্লাব বিশ্বকাপ শেষ এনড্রিকের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় দেড় বছর একটা ইনজুরি বয়ে বেড়াচ্ছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। এবার স্থায়ী সমাধানের আশায় সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে সার্জারি করালে সুস্থ হয়ে মাঠে ফিরতে তিন মাসের মতো লেগে যাবে তার।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদে এসেই কাঁধের ইনজুরিতে পড়েছিলেন বেলিংহাম। তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে মাঠে ফিরলেও কাঁধের সংযোগ পুরোপুরি জোড়া লাগেনি। ওই ইনজুরি নিয়ে গত মৌসুমের পাশাপাশি চলতি মৌসুম খেলে গেছেন তিনি। কিন্তু আগামী বছর বিশ্বকাপ থাকায় স্থায়ী সমাধানের কথা ভাবছেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার।

তবে সার্জারি বেলিংহাম ক্লাব বিশ্বকাপের পরে করাতে পারেন। সার্জারি করালে তিনি আগামী মৌসুমের শুরুতে খেলতে পারবেন না। ক্লাব বিশ্বকাপে লস ব্লাঙ্কোসরা ইনজুরি কাটিয়ে ফেরা এদের মিলিতাও এবং দানি কারভাহালকে পেতে যাচ্ছে। তবে ইনজুরি নিয়ে ছিটকে গেছেন রিয়ালের তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিক।

তিনি ডান পায়ের মাংশপেশির ইনজুরিতে পড়েছেন। রিয়াল মাদ্রিদ তার ইনজুরির কথা জানালেও কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা জানায়নি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments