সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকাউন্সিলরশিপ পাবে চার নারী ক্লাব
spot_img
spot_img

কাউন্সিলরশিপ পাবে চার নারী ক্লাব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুধু এবারই নয়, গত কয়েক বছর হয়ে আসছে নারী ফুটবল লিগ। কিন্তু অতীতে এই ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেওয়া নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের মধ্যে। হঠাৎ নারী লিগের ক্লাবগুলোকে নির্বাচনের আগে নিজেদের ভোটার বানানোর জন্য কাউন্সিলরশিপ দেওয়ার সবকিছুই চূড়ান্ত করেছে ফেডারেশন।

নারী ফুটবল কমিটির পর শুক্রবার বাফুফে নির্বাহী কমিটির সভায়ও সিদ্ধান্ত হয়েছে নতুন করে কাউন্সিলরশিপ দেওয়ার। মেয়েদের লিগে খেলা ৯ দলের মধ্যে পয়েন্ট টেবিলের বিচারে সেরা চার দলকে ডেলিগেটেড করা হবে মর্মে বাফুফের বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হবে। ২৯ জুন এজিএমে পাস হলেই নির্বাচনে ভোট দিতে পারবেন নতুন চার কাউন্সিলর। নির্বাচনের কারণে ২০২৩ সালে বার্ষিক সাধারণ সভা করতে পারেনি বাফুফে। তাই নির্বাচনের আগের এজিএমটি গত বছরের।

বাফুফের কাউন্সিলর ১৪৭; তবে ভোট দিতে পারেন ১৩৯ জন। ফুটবল ফেডারেশনের এত ভোটার নিয়ে ২০২১ সালে প্রশ্ন তুলেছিল ফিফা। তাহলে কাউন্সিলরশিপ না কমিয়ে বাড়ানো হচ্ছে কেন? বোর্ড মিটিং শেষে সংবাদ মাধ্যমের সামনে যুক্তি তুলে ধরেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, ‘আমাদের বোর্ডে সিদ্ধান্ত হয়েছে কাউন্সিলরশিপ কমাব না। পরবর্তী সময়ে ফিফাকে আমরা বিষয়টি অবহিত করেছি। এখন বাড়ানোর বিষয়টি নারী লিগের ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ডের সদস্যরা বিস্তারিত আলোচনা করেছেন। সবার আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে চারটি ক্লাবকে ডেলিগেটেড করব পয়েন্ট টেবিলের ভিত্তিতে।’

মানহীন নারী লিগে সেরা চার হওয়ার সম্ভাবনা আছে বাফুফেরই কয়েকজন কর্মকর্তার ক্লাব। নাসরিন স্পোর্টস একাডেমি, আতাউর রহমান ভূঁইয়া কলেজ বাফুফের শীর্ষস্থানীয় দুই কর্তার ক্লাব। সব ক্লাবের অবকাঠামো, আরও সুযোগ-সুবিধা যাছাই-বাছাই না করেই কাউন্সিলরশিপ দিচ্ছে বর্তমান কমিটি। এর বাইরে গতকাল বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এবারের প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হবে একটি ক্লাব। অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সী খেলোয়াড়দের প্রিমিয়ার লিগে খেলার সুপারিশ ছিল, সেটা বোর্ড সভায় অনুমোদন পায়নি। তবে পাঁচ বিদেশি মাঠে নামতে পারবেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments