বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকাজী শুভর নতুন গানে সামিনা-সুপ্ত
spot_img
spot_img

কাজী শুভর নতুন গানে সামিনা-সুপ্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ভক্তদের কথা মাথায় রেখেই নিয়মিত নতুন গান তৈরি করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। গানের শিরোনাম ‘প্রেম মেড ইন চায়না’।

গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন কলকাতার দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক আকাশ সেন। রোমান্টিক এ গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন সামিনা বাশার ও সবুজ আশরাফ সুপ্ত। সম্প্রতি বিএফডিসিতে আয়োজন করে গানটির চিত্রায়ন হয়েছে। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। পরিচালনায় ছিলেন সৌমিত্র ঘোষ ইমন।

এ গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, নতুন ধরনের কথায় গানটি রচিত হয়েছে। তাই  স্বাচ্ছন্দ্যের সঙ্গেই গানটি গেয়েছি। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

এতে মডেল হওয়া প্রসঙ্গে সামিনা বাশার বলেন, কাজী শুভ ভাইয়া জনপ্রিয় একজন শিল্পী। আমি মূলত নাটক-সিনেমায় কাজ করি। সেভাবে মিউজিক ভিডিওতে কাজ করা হয় না। এ কাজটি করার অন্যতম কারণ হচ্ছে গানের কথা। তাছাড়া শুভ ভাইয়ের গায়কীতে পরিচালক ইমন ভাই সুন্দর একটি ভিডিও নির্মাণ করেছেন। গানের সঙ্গে গুণী মানুষগুলো জড়িত ছিলেন তাই কাজটি করেছি। আশা করছি, দর্শক ভিন্ন স্বাদের একটি মিউজিক ভিডিও উপহার পেতে যাচ্ছেন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments