বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাক্রিকেট থেকে বিদায় ডি ভিলিয়ার্সের
spot_img
spot_img

ক্রিকেট থেকে বিদায় ডি ভিলিয়ার্সের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফর্মের তুঙ্গে থাকতেই ২০১৮ সালে আচমকা বিদায় বলে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এরপর খেলছিলেন শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এবার সবকিছুরই ইতি টেনে দিলেন এবি ডি ভিলিয়ার্স। বিদায় জানালেন সব ধরনের ক্রিকেটকে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং গ্রেট। গত মাসে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে খেলা ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮ টি ২০ খেলা ডি ভিলিয়ার্স ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে যাচ্ছিলেন তিনি। এবারের আইপিএলেও ১৪ ইনিংসে করেন ৩১৩ রান। আইপিএলে সবমিলিয়ে ১৮৪ ম্যাচে করেছেন ৫,১৬২ রান। এরমধ্যে বেঙ্গালুরুর হয়ে ১৫৭ ম্যাচে ডি ভিলিয়ার্সের রান ৪,৫২২। স্ট্রাইক রেট ১৫৮.৩৩। ফর্ম অনুকূলে থাকলেও ৩৭ বছর বয়সে এসে এখন আর আগের মতো তাকে টানছে না ক্রিকেট, ‘এটা ছিল অবিশ্বাস্য এক পথচলা। তবে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বড় ভাইদের সঙ্গে বাড়ির পেছনে খেলা শুরুর পর থেকে ক্রিকেট নিখাদভাবে উপভোগ করেছি। প্রবল উদ্দীপনার সঙ্গে খেলেছি। এখন ৩৭ বছর বয়সে সেই চাওয়া আর আগের মতো নেই।’

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments