শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককাতারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন ব্লিঙ্কেন
spot_img
spot_img

কাতারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন ব্লিঙ্কেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানিকে ধন্যবাদ জানিয়েছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ তথ্য জানিয়েছেন।

খবরে বলা হয়েছে, বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনালাপের একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানো, জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনা এবং মানবিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতা প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

মিলার আরও বলেন, ‘ব্লিঙ্কেন কাতারি প্রধানমন্ত্রীর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অব্যাহত প্রচেষ্টার জন্য তার মঙ্গল কামনা করেছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments