ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মুচমুচে বেগুনি তৈরির রেসিপি আগেই দিয়েছি, কিন্তু কিমা বিগুনি ট্রাই করেছেন? যদি না করে থাকেন, তবে আজকের রেসিপি আপনার জন্য। বেগুনি লাভাররা ইফতারকে আরো মুখরোচক করতে আজি তৈরি করতে পারেন কিমা বেগুনি। রইল রেসিপি-
উপকরণ হিসেবে লাগছে- বেগুন ৩টি, বেসন দেড় কাপ, আদা বাটা ১/২ চা-চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, ঠান্ডা পানি পরিমাণমতো, লবণ স্বাদমতো ও বেকিং পাউডার ১/৪ চা-চামচ। এছাড়াও স্টাফিংয়ের জন্য লাগবে মুরগির কিমা ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, অরিগ্যানো ১ চা-চামচ, চিজ কুচি ৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ এবং তেল ১ চা চামচ।
তৈরির প্রণালী- প্রথমে একটি প্যানে তেল গরম করে মুরগির কিমার সাথে কাঁচা মরিচ, অরিগানো ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভেজে রাখুন। বেগুন লম্বা ও মোটা করে কাটুন এবং মাঝখানে পকেটের মতো চিরে নিন। লবণ মেখে কিছুক্ষণ রাখুন। এবার বেগুনের ভেতর কিমার পুর ভরে চিজ কুচি দিন। বেসনের সঙ্গে আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, বেকিং পাউডার ও পানি মিশিয়ে ব্যাটার তৈরি করুন।
স্টাফ করা বেগুন ব্যাটারে ডুবিয়ে নিন এবং সাবধানে ডুবো তেলে ভাজুন।
গরম-গরম পরিবেশন করুন ইফতার আইটেম হিসেবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments