ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বুধবার ১৫ জুন সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্র ১০টি কেন্দ্রের ফল ঘোষণা হয়। তাতে ৭৯৬ ভোটে এগিয়ে ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।

১০ কেন্দ্রে নৌকার প্রার্থী রিফাত পেয়েছেন ৪ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট।
উল্লেখ্য, বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা চলছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments