শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রাম: তাপমাত্রা ১৫.৬
spot_img
spot_img

কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রাম: তাপমাত্রা ১৫.৬

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কুড়িগ্রামে তাপমাত্রার পারদ দ্রুত নামতে শুরু করায় বেড়েছে শীতের তীব্রতা। সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ। গত এক সপ্তাহ ধরে ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা। রোববার (২৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেড-লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

কুয়াশা ও শীতের কারণে বিপাকে পড়েছে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষ। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

কুড়িগ্রাম সদরের ঘোগাদহের রুহুল আমিন (৪০) বলেন, ‘৫ থেকে ৬ দিন ধরে শীত ও ঠান্ডা অনেক বাড়ছে। রাতে বৃষ্টির মতো পড়তে থাকে কুয়াশা। ঠান্ডা ও শীতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। তার পরেও সকালে কাজের জন্য বের হয়েছি। কাজ না করলে তো আর সংসার চলবে না।

ওই এলাকার দিনমজুর আবু বক্কর (৫২) বলেন, ‘আজ খুব কুয়াশা পড়ছে। মানুষ ঘুম থেকে না উঠতেই আমরা কাজের জন্য বের হয়েছি। যতই শীত বা ঠান্ডা হোক না কেন, কাজ ছাড়া কোনো উপায় নাই আমাদের।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, চলতি মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমেল বাতাস বইতে পারে। সেসময় ঠাণ্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments