বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
spot_img
spot_img

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় তানজিদ ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিদ ইসলাম উলিপুর পৌরসভার নিজাইখামার গ্রামের মৃত মো. বক্তার আলীর ছেলে। সে উপজেলার বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এদিকে এ ঘটনা কেন্দ্র করে স্থানীয়রা ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ৭টার দিকে ওই শিক্ষার্থী সাইকেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকটি ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে। এর পর ট্রাকের পেছনের চাকার নিচে তার মাথা পরে থেঁতলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ওই শিক্ষার্থীর কানে হেডফোন ছিল। সে এক হাত দিয়ে সাইকেল চালিয়ে এবং অপর হাত দিয়ে খাবার খাচ্ছিল।

এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পরই খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে ট্রাকে থাকা অপর আরেকজন পালিয়ে গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments