
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৬১ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.৬৬ টাকা।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.২২ টাকা। ৩১ মার্চ ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪.৭০ টাকা।
ডেইলি শেয়ারবাজার/ম.সা





























Recent Comments