ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এই উদ্যোক্তা পরিচালকের কাছে কোম্পানির মোট ৩ কোটি ১০ লাখ ৭৯ হাজার ১৯৮টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে খলিলুর রহমান পাবলিক মার্কেটে ১০ লাখ শেয়ার এবং ব্লক মার্কেটে ৪ লাখ ৭৯ হাজার ৯৬১টি শেয়ার অর্থাৎ কোম্পানির মোট ১৪ লাখ ৭৯ হাজার ৯৬১টি শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমার শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments