ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের সহযোগী কোম্পানি ইউনাইটেড পায়রা লিমিটেড ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি প্রতি শেয়ারের ১০ টাকার বিপরীতে ১ টাকা ৩০ পয়সা করে ডিভিডেন্ড দেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
গত বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
সূত্র জানায়, কোম্পানিটি মোট ১৫ কোটি ৬ লাখ ৫০ হাজার ৫০০ টাকার লভ্যাংশ দেবে।
ইউনাইটেড পায়রা লিমিটেড খুলনা পাওয়ারের ৩৫ শতাংশ শেয়ারের মালিক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
































Recent Comments