বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা
spot_img
spot_img

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দেশের সব স্থলবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। রোববার (২২ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে করে দেশের ১১ স্থলবন্দর দিয়ে কোনও বিদেশি প্রবেশ করতে পারবে না। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান হয় প্রজ্ঞাপনে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বহির্গমন শাখার সিনিয়র সহকারী সচিব মনিরা হকের সই করা এক চিঠিতে এ কথা বলা হয়েছে। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও নির্দেশনা হাতে পায়নি জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘বিশ্বের বিভিন্ন দেশে কোভিডের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ অবস্থায় দেশে সংক্রমণ রোধে অধিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।’’

এর আগে ১০ দেশ থেকে বিমান চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। দেশগুলো হচ্ছে- ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর। এসব দেশ থেকে কোনও ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।

১৫ মার্চ (রোববার) মধ্যরাত থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে বাংলাদেশে আসা ফ্লাইট বন্ধের নিষেধাজ্ঞা দেয়া হয়।

বাংলাদেশ যেসব দেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেয়া হয় তাও বন্ধ করে দিয়েছে সরকার। শুধু চীন, হংকং, যুক্তরাজ্য ও থাইল্যান্ড থেকে বিমান চালু আছে। তবে এ চার দেশ থেকেও খুব সীমিত ফ্লাইটই আসা যাওয়া করছে। আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ আছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে।

২১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন ৬ লাখ ২৪ হাজার ৭৪৩ যাত্রী।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments