সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিভাগের নির্দেশনা
spot_img
spot_img

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিভাগের নির্দেশনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ঘরবাড়িতে ময়লা আবর্জনা থাকলে বা ধূলাবালি পড়লে তা সাথে সাথেই আমরা পরিষ্কার  করে ফেলি। কিন্তু ঘাতক জীবাণু বা ভাইরাস তো আর চোখে দেখা যায় না। সারাদিন পর বাইরে থেকে এসে দরজা খুলেই হয়তো আপনি সোজা বাথরুমে চলে গেলেন কিন্তু দরজার হাতলে করোনাভাইরাস লেপ্টে গেল কি না তার তো কোন নিশ্চয়তা নেই। তাই পরিবারের সবার সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ঘরবাড়ি জীবাণুমুক্ত রাখাও অত্যন্ত জরুরি।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে কভিড-১৯, প্রতিদিনই বাড়ছে মৃত্যু। ভাইরাসটি কীভাবে ছড়াচ্ছে তা এখনো স্পষ্ট না হলেও অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো এর আচরণ এমটাই ধরে নেয়া হচ্ছে। বাড়িতে বসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ ছাড়াও মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। মানব দেহের বাইরেও বাতাস, ধাতু, কাচ এবং প্লাস্টিক বা এমন নিরেট পৃষ্ঠে তিন ঘণ্টা থেকে কয়েকদিন পর্যন্ত এই ভাইরাস জীবিত থাকতে পারে। এজন্য বাসাবাড়ি জীবাণুমুক্ত রাখাই হতে পারে নভেল করোনাভাইরাস বিস্তার রোধে অন্যতম কার্যকর পদক্ষেপ।

সম্প্রতি অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিভাগ করোনা বিস্তার রোধে বেশকিছু নির্দেশনা দিয়েছে। এগুলো মেনে চললে সহজেই এই ভাইরাসের সংক্রমণ থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি। সেসব নির্দেশনার নিচে দেয়া হলো:

বাড়ির যে সমস্ত স্থান বেশি স্পর্শ করা হয় যেমন: দরজার হাতল, বিছানার কিনারা, টেবিলের উপরের অংশ, সুইচবোর্ড এগুলো নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে। ঘরের মেঝে, দেয়াল, সিলিং ও অন্যান্য অংশ তুলনামূলক কম স্পর্শ করা হয়। তবে এগুলোও কিছুদিন পরপর জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা প্রয়োজন। দেয়াল বা সিলিংয়ে ময়লা দেখলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে। নিয়মিত দরজা ও জানালার পর্দা পরিবর্তন ও পরিষ্কার করতে হবে। রান্নাঘরের সিঙ্ক এবং বেসিনও নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা উচিত।

করোনা আতঙ্কে অনেকে ঘন ঘন হেক্সাসল বা এ ধরনের জীবাণুনাশক দিয়ে ঘর ধোয়া মোছা করছেন। সাধারণ ডিটারজেন্ট বা ডেটল সল্যুশন দিয়ে ধোয়া যথেষ্ট মনে করছেন তারা। তাদের জন্য বার্তা হলো, আগে যে জীবাণুনাশক দিয়ে ঘর পরিষ্কার করতেন সেটিই যথেষ্ট। তবে এখন একটু বেশি সতর্কতার সঙ্গে নিয়মিত এবং ঘরের প্রত্যেকটি ব্যবহার্য জিনিস, আসবাবপত্র, ঘরের কোণ সবস্থানে যাতে জীবাণুনাশক পৌঁছে সেদিকে খেয়াল রাখতে হবে। সাবান পানি বা ব্লিচিং পাউডারের সল্যুশন বাড়ি জীবাণুমুক্ত করার জন্য যথেষ্ট বলে পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ।

ঘরবাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলার কথাও বলা হয়েছে। যেমন:

* ঘর পরিষ্কার সময় মুখমণ্ডল বিশেষ করে মুখ, চোখ ও নাক হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকা

* হাতে গ্লভস ও মুখে মাস্ক পরা

* গ্লভস পরার আগে ও খোলার পরে কমপক্ষে ২০ সেকেন্ড হাত সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে

* ব্যবহারের পর গ্লভস ও মাস্ক ছিদ্রহীন প্লাস্টিকের ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেয়া

ঘরেই ব্লিচ সলিউশন বানিয়ে ফেলা যায়। পানি আর ব্লিচিং পাউডার সঠিক অনুপাতে মিশিয়ে জীবানুণাশক তৈরি সম্ভব। এই মিশ্রণ বানানোর আগে নিজের হাত, মুখ, চোখের সুরক্ষার দিকেও নজর দিতে হবে। নিয়মিত এই মিশ্রণের ১০ মিনিটের ব্যবহার আপনার ঘর করোনাসহ অন্যান্য ভাইরাসমুক্ত রাখা সম্ভব।

যেভাবে বানাবেন ব্লিচ সলিউশন:

এ সল্যুশন দৈনিক ব্যবহারের আগে বানিয়ে নিতে হবে। মনে রাখতে হবে এ ধরনের জীবাণুনাশক প্রয়োগের পর ভাইরাস মরতে কমপক্ষে ১০ মিনিট সময় লাগে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments