ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুইডেনের রাজধানী স্টকহোমে ইরানি দূতাবাসের বাইরে কোরআন পোড়ানোর সময় এক ইসলামবিরোধীর মুখে আগুন নির্বাপক যন্ত্র দিয়ে সাদা পাউডার স্প্রে করেছে এক নারী। এ ঘটনায় শুক্রবার ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভিডিওতে দেখা গেছে, ওই নারী একাধিকবার কোরআন পোড়ানো সলওয়ান মোমিকার কাছে ছুটে আসছেন এবং তার দিকে সাদা পাউডার স্প্রে করছেন। সলওয়ানের কাছে আসার আগেই ওই নারীকে সাদা পোশাকের পুলিশ কর্মকর্তারা বাধা দেয় এবং তাকে নিয়ে যায়।
এ ঘটনায় মোমিকা কিছুক্ষণের জন্য থেমে গেলেও পরে তিনি তার কোরআন পোড়ানোর কর্মসূচি পালন করেন। মোমিকার এই কর্মকাণ্ডের অনুমতি দিয়েছিল সুইডিশ পুলিশ।
পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাগ বলেছেন, জনশৃঙ্খলা ভগ্ন এবং পুলিশের ওপর সহিংসতার অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরাক থেকে সুইডেনে আশ্রয় নেওয়া মোমিকা এর আগেও একাধিকবার কোরআন পুড়িয়েছে। বাকস্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক নয়, দাবি করে সুইডিশ পুলিশ তার এই কর্মকাণ্ডে বারবার অনুমতি দিচ্ছে। সুইডেনের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন মুসলিম দেশ একাধিকবার প্রতিবাদ জানিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments