শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাকোলেস্টেরল থেকে বাচতে করণীয়
spot_img
spot_img

কোলেস্টেরল থেকে বাচতে করণীয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নানা অনিয়ম ও ব্যস্ততায় ভরা জীবনজাপনের কারণে আজকাল খুব অল্পবয়সীদের শরীরের মধ্যেও দেখা দিচ্ছে কোলেস্টেরলের সমস্যা। তাই এই বিষয়ে সচেতনতা জরুরি।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে প্রতিদিনের রুটিনে কিছু শরীরচর্চা যোগ করা প্রয়োজন।অন্য কোন শরীরচর্চায় মন বসাতে না পারলে হাঁটাহাটি করা যেতে পারে। রোজ অন্তত ২০ মিনিট নিয়ম করে হাঁটার মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আবার রোজ নিয়ম মেনে হাঁটার পাশাপাশি সময় বের করে মোটে দশ মিনিট দৌড়ালে সারা শরীরের শরীরচর্চা হয়। দৌড়ানোর সময় শ্বাসপ্রশ্বাসের ব্যাপারে খেয়াল রাখতে হবে। পা ফেলার সঙ্গে তাল মিলিয়ে শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে হবে। শুরুতে রোজ ১০ মিনিট করে দৌড়ান। অভ্যাস হয়ে গেলে ধীরে ধীরে সময় বাড়ান।

এছাড়া সাইকেল চালানো ভীষণ উপকারী একটি শরীরচর্চা। এতে সারা শরীরের ব্যায়াম হয়। নিয়মিত সাইকেল চালালে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ভালো থাকে হার্ট, সঙ্গে পেশির গঠনও মজবুত হয়।এবং সাইকেল চালালে শরীরের পাশাপাশি মনও ভালো থাকে।

সাঁতার আরেকটি দারুণ শরীরচর্চা। এতে শরীরের একাধিক পেশি একসঙ্গে কাজ করে। যেকোনো ব্যথা, যন্ত্রণায় স্বস্তি দেয় সাঁতার এর মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়।
এছাড়া কোলেস্টেরল সহ নানা রোগের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত যোগাসনও করা যেতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments