শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকক্যানবেরাতে চলছে বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী
spot_img
spot_img

ক্যানবেরাতে চলছে বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তার জীবন ও কর্মের ওপর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মানুকাআর্ট সেন্টারে ‘হুও ডেভিস’ গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুরু হওয়া প্রদর্শনীটি ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর রাজনৈতিক নেতা হিসেবে গড়ে ওঠা, বাঙালির অধিকার ও মুক্তির আন্দোলনে নেতৃত্ব দান, তৎকালীন বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও সখ্যতা ছাড়াও ব্যক্তি মুজিব ও পারিবারিক জীবনে অনন্য মুজিবকে বিভিন্ন দুর্লভ ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রায় একশ অতিথির উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমান ছাড়াও ভারত, রাশিয়ার রাষ্ট্রদূতসহ ২৫টি দেশের মিশন প্রধান অংশ নেন। এতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ফেডারেল কর্মকর্তাসহ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে শুধু বঙ্গবন্ধুর দুর্লভ ছবিই নয়, তাঁর ৭ই মার্চের ভাষণের লেখচিত্র, বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণাপত্র, বাংলাদেশের সংবিধানের বিভিন্ন মৌলিক অংশও এতে প্রদর্শিত হচ্ছে। এ ছাড়াও প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, স্বদেশ প্রত্যাবর্তন, বিভিন্ন সাক্ষাতকারসহ ১০টি ভিডিওচিত্রও প্রদর্শিত হচ্ছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments