রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাক্রিকেটাররা হতাশ নয় তাদের সমর্থন দেওয়া উচিৎ: জালাল ইউনুস
spot_img
spot_img

ক্রিকেটাররা হতাশ নয় তাদের সমর্থন দেওয়া উচিৎ: জালাল ইউনুস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তিনদিনের ছুটি ক্রিকেটাররা কাটিয়েছেন ব্যক্তিগত কাজ, খাওয়া-দাওয়া ও ঘুরে-ফিরে। সঙ্গে চলছিল নিয়মিত জিম-পুল সেশন। মানসিকভাবে যাতে সতেজ থাকে তাই টিম ম্যানেজমেন্ট অনুশীলনের পরিবর্তে দিয়েছিল বিশ্রাম। হারের পর এমনিতেই মানসিকভাব বিধ্বস্ত থাকে, ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয়।

তবে দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ক্রিকেটাররা হতাশ নয়, তাদের সমর্থন দেওয়া উচিৎ।

‘আমি মনে করি এই জায়গাটায় তাদের সবচেয়ে সাপোর্ট দেয়া উচিত। আমাদের থেকে তো তারা সাপোর্ট পাচ্ছেই। অনেকে মনে করে টিম মোটিভেটেড কি না। এটা সম্পূর্ণ ভুল। অবশ্যই মোটিভেটেড। কারণ প্লেয়াররা যখন খেলে তারা জানে হার-জিত আছে খেলায়।

টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন জালাল। তিনি আরও বলেন, ‘আজকে যদি আমি ডিমোটিভেটেড হই, হতাশ হয়ে বসে থাকি আগামীকালের ম্যাচটাও তো আমাকে খেলতে হবে। ম্যাচটা তো ভালো করতে হবে। সেটার জন্য তো উই হ্যাভ টু বি মোটিভেটেড। আমাদের টিম স্পিরিটটা ঠিক থাকবে। প্লেয়াররা ডেফিনিটলি ইউনাইটেড। তারা জানে কি কাজটা করতে হবে তারা ভালোভাবে জানে।

তিন দিনের বিশ্রামের আজ ছিল শেষ দিন। এ দিন টিম হোটেলে দেখা যায় অ্যালান ডোনাল্ড-নিক পোথাসরা ব্যক্তিগত কাজে ছুটোছুটি করছেন। ফিজিও নিক লি ও পোথাস সস্ত্রীক বাইরে যান ঘুরতে। দুপুর নাগাদ দেখা যায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও স্পিন কোচ রঙ্গনা হেরাথ খাবার খেয়ে হোটেলে ফিরছেন। ক্রিকেটারদের মধ্যে নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেনদেরও দেখা যায় লবিতে।

তিনদিন বিশ্রামের পর আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশের অনুশীলন। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ফ্লাডলাইটের আলোতে প্রেমাদাসায় চলবে নিবিড় অনুশীলন। এর আগে ক্রিকেটারদের সঙ্গে আজ বৈঠকে বসে টিম ম্যানেজমেন্ট। হাথুরুসিংহে প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। জানার চেষ্টা করেছেন কার কোথায় সমস্যা। বাতলে দেওয়া হয়েছে সমাধানও।

‘সমস্যা নিয়ে কোচ তাদের সাথে আলাপ করেছেন। তারাও হয়তো কোচের সাথে শেয়ার করেছে। কোথায় সমস্যা হচ্ছে এটাও তাদের আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ দেখা যাক, এটার রিফ্লেকশনটা আমরা আগামী ম্যাচে দেখতে পারবো’-বলেছেন জালাল ইউনুস।

১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ। ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্রিকেটাররা, টিম ম্যানেজমেন্ট দেখতে চায় অবস্থার কতোটা উন্নতি হয়েছে। এর আগে সুপার ফোরের দুই ম্যাচে বাংলাদেশ হেরেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments