বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিক্রেডিট কার্ডের সুদ স্থগিত
spot_img
spot_img

ক্রেডিট কার্ডের সুদ স্থগিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বর্তমানে মহামারীতে রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এ মহামারী ঠেকাতে রাজধানীসহ দেশের প্রতিটি জেলার অধিকাংশ এলাকা মহল্লা লকডাউন করা হচ্ছে।এ ভাইরাসের কারণে এবার ব্যাংকের ক্রেডিট কার্ডের সুদ আরোপ ও আদায় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ক্রেডিট কার্ড গ্রাহককে নতুন করে কোনো সুদ আরোপ করতে পারবে না ব্যাংকগুলো।

এর আগে ব্যাংকগুলোকে জরিমানা আদায় বন্ধ করতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। এরপরও কিছু ব্যাংক সুদ আরোপ ও আদায় অব্যাহত রেখেছিল, কেন্দ্রীয় ব্যাংক এবার সেই সুদ আদায়ও বন্ধ করার নির্দেশ দিয়েছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ড নতুন করে কোনো সুদ আরোপ করা যাবে না। আজ বুধবার এ নিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোনো কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ড বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। এর ফলে গ্রাহক কর্তৃক অতিরিক্ত সুদ প্রদান করতে হচ্ছে বা হবে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে যা গ্রহণযোগ্য নয়। এ প্রেক্ষিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত দৈনিক অথবা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ ছাড়া ১৫ মার্চ থেকে যেসব গ্রাহকের ক্রেডিট কার্ডের ওপর দৈনিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করা হয়েছে বা আদায় করা হয়েছে তাদের সেই টাকা ফেরত দিতে হবে অথবা আদায় করা যাবে না।

ক্রেডিট কার্ডের সুদ আদায় বন্ধ নিয়ে গ্রাহকদের মধ্যে জোর দাবি ছিল। এর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান পরিস্থিতিতে অনেক এলাকাতেই লকডাউন করা হয়েছে। নাগরিকদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে গ্রাহকেরা কিস্তি বা বিভিন্ন বিল পরিশোধ করতে পাড়ছে না। সূত্র:বিবি

ডেইলি শেয়ারবাজারডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments