ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ০৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে এবং বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এ দিন লেনদেনের শেষ বেলায় ক্রেতার সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ার। ক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সি এন্ড এ টেক্সটাইলস্ লিমিটেড: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০ টাকা ২০ পয়সা। শেয়ারটির দর কমেছে ৫০ পয়সা বা ৪.৬৭ শতাংশ।
সায়হাম টেক্সটাইল মিলস্: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৭ টাকা ৬০ পয়সা। শেয়ারটির দর কমেছে ৩০ পয়সা বা ১.৬৮ শতাংশ।
ডেফোডিল কম্পিউটারস: কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬৫ টাকা ৮০ পয়সা। শেয়ারটির দর কমেছে ২০ পয়সা বা ০.৩০ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments